বিডিজেন ডেস্ক

মালয়েশিয়া ও ব্রুনেইয়ে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন করা হবে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী এ বছর ২৯টি রোজা পালন করবেন মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মুসলিমরা। দেশ দুটিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ।
মালয়েশিয়া ও ব্রুনেইয়ে কাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন ফতোয়া কাউন্সিল। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া কাউন্সিল এই ঘোষণা দিয়েছে।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটির ফতোয়া কাউন্সিল। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয়েছিল ১ মার্চ। সে হিসাবে এ বছর ৩০টি রোজা পালন করছেন অস্ট্রেলিয়ার মুসলিমরা।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।