logo
প্রবাসের খবর

গাজা থেকে রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ এপ্রিল ২০২৫
Copied!
গাজা থেকে রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল
ইসরায়েলি নির্দেশে নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনি শিশুরা। ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। শহরটিকে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্নকারী মোরাগ করিডরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইডিএফ।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, গতকাল শনিবার (১২ এপ্রিল) খান ইউনিসসহ আরও বেশ কয়েকটি জনবসতি খালি করতে নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শনিবার খান ইউনিস ও এর আশপাশের এলাকাগুলো থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে অঞ্চলগুলোতে আরও জোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। আর এ কারণেই এলাকাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, খান ইউনিস ছাড়াও কিজাম আন নাজার, কিজাম আবু রাশওয়ান, আল সালাম, আল মানারা, আল কুরাইন, আল বাতন আল সামিন, জুর্ত আল লত, আল ফাখারি এবং বানি সুহাইলার বাসিন্দাদের আল মাওয়াসিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর এরই মধ্যে গাজায় কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মোরাগ করিডরকে ইসরায়েলি সেনাদের জন্য নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘মোরাগ করিডর একটি ইসরায়েলি নিরাপত্তা করিডরে পরিণত হয়েছে। এর পাশাপাশি গাজাকে দুই ভাগে বিভক্ত করা নেতসারিম করিডর আরও প্রশস্ত করা হবে।’

এ সময় অঞ্চলটির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় এই অঞ্চল ছাড়তে চান, তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে।’

এটিকে গাজাবাসীর জন্য শেষ আলটিমেটাম বলেও অভিহিত করেন কাৎজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হামাসকে সরাও। নয়তো খুব শিগগিরই গাজার বেশির ভাগ এলাকায় অভিযান বাড়ানো হবে। হামাসকে গদি থেকে নামানো আর বন্দীদের ফিরিয়ে দেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’

মোরাগ করিডর নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রবার্ট গেইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, ইসরায়েল বলছে যে, মোরাগ করিডর কেবল সামরিক প্রয়োজনে তৈরি, কিন্তু প্রকৃতপক্ষে এটি গাজা নিয়ন্ত্রণে রাখার দীর্ঘমেয়াদি কৌশলের একটি অংশ। তিনি বলেন, ‘ইসরায়েল সব সময় গাজাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে—বিশেষ করে সেখানে কী প্রবেশ করছে এবং কী বের হচ্ছে তা নজরে রাখতে চেয়েছে। নিরাপত্তার নামে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘মোরাগ, নেতসারিম ও ফিলাডেলফি করিডরগুলোর নাম যেসব বসতির নামে রাখা হয়েছে, সেগুলো এলোমেলোভাবে বসানো হয়নি। গাজার শহরাঞ্চলগুলো বিচ্ছিন্ন করতে এবং ইসরায়েল যেন যখন খুশি গাজার ওপর চেপে বসতে পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এগুলো বসানো হয়েছে।’

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে