logo
প্রবাসের খবর

আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ মে ২০২৫
Copied!
আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবুধাবির কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (এডিএএফএসএ) আল দাফরা অঞ্চলের মাদিয়ান্ত জায়েদ নতুন শিল্প এলাকায় অবস্থিত চিটাগাং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডে এ খবর দিয়েছে।

গালফ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ২ নম্বর আইন এবং এর অধীনে জারিকৃত প্রবিধান লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের জন্য এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এডিএএফএসএ বলেছে, ফুড কন্ট্রোল রিপোর্টে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা বারবার লঙ্ঘন এবং এসব ভুলত্রুটি সংশোধনে ব্যর্থতার কারণেই রেস্তোরাঁটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা ও ভোক্তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁটি স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ না করা পর্যন্ত প্রশাসনিক বন্ধের আদেশ বলবৎ থাকবে। এডিএএফএসএ আরও উল্লেখ করেছে, এই বন্ধ এবং পর্যবেক্ষণকৃত লঙ্ঘনগুলো আবুধাবি আমিরাতের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিদর্শনেরই অংশ। সমস্ত স্থাপনা যাতে খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলে, তা নিশ্চিত করা এবং ভোক্তাদের সুরক্ষায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

এডিএএফএসএ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে, যেকোনো খাদ্য লঙ্ঘন বা কোনো খাদ্যদ্রব্যের বিষয়বস্তু সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আবুধাবি সরকারের টোল ফ্রি নম্বর ৮০০৫৫৫-এ যোগাযোগ করে জানানোর জন্য। এতে পরিদর্শকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, যার চূড়ান্ত লক্ষ্য হলো আবুধাবির সকল বাসিন্দার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে