logo
প্রবাসের খবর

আরব আমিরাতে হাটহাজারী সমিতি মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৩ নভেম্বর ২০২৫
Copied!
আরব আমিরাতে হাটহাজারী সমিতি মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হাটহাজারীবাসীদের অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হাটহাজারী সমিতি। আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুছাফফায় এই সংগঠনের মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) মোছাফফার একটি রেষ্টুরেন্টের হল রুমে কমিটি ঘোষণার পর অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রখমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি, আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক, কামাল উদ্দিনকে সিনিয়র সভাপতি, আব্দুস সালামকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মোহাম্মদ ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Hathazari Association 2

পরে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের ইউএই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ রফিকুল আলম। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মুছা আল মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএই কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ সালাম, সিনিয়র সদস্য মোহাম্মদ এনাম, শারজাহ শাখার আহ্বায়ক এম এ মান্নান। অন্য অতিথির মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, শারজাহ শাখার সদস্য সচিব আবু তৈয়ব, নজরুল ইসলাম, সিনিয়র আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, সিনিয়র সদস্য জাকের আলম ও মোহাম্মদ ফারুক।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আব্দুল আজিজ ও আব্দুল সালাম।

সভায় অতিথিদের মধ্যে আবু তাহের, সালাউদ্দিন, আমেনা বেগম, ক্বারি মোহাম্মদ আজিজ, আলম, মোহাম্মদ শওকত ও জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে