logo
প্রবাসের খবর

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ জুলাই ২০২৫
Copied!
৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

আজ বুধবার (২ জুন) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

কাতার ও মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির চুক্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপাতত ৬০ দিনের জন্য এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। পরে ক্রমান্বয়ে তা বাড়ানো হবে এবং স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে বলে জানানো হয়েছে।

এদিকে গাজায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে যে মানবাধিকার সংস্থাটি কাজ করছে, সেই সংস্থাটিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে অন্য মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত এই সংস্থাটি অন্য সংস্থাগুলোকে ত্রাণ সরবরাহের কাজ করতে দিচ্ছে না। এই সংস্থার কর্মীদের ঘিরে রাখে যুক্তরাষ্ট্রের বেসরকারি সেনা এবং ইসরায়েলের সেনা। বিভিন্ন জায়গায় অন্য সংস্থার ত্রাণকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে তারা। জাতিসংঘ নির্দেশিত পথে ত্রাণ বিতরণ করছে না এই সংস্থা—এমন অভিযোগও এসেছে।

ইসরায়েলের অভিযোগ, এই সংস্থা ছাড়া অন্য মানবাধিকার সংগঠনগুলোর বিতরণ করা ত্রাণ হামাসসহ অন্য জঙ্গিদের হাতে পড়ছে।

ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ইতিমধ্যে নতুন যুদ্ধবিরতির চুক্তি মানতে সম্মত হয়েছে। চুক্তির বিস্তারিত তথ্য না জানালেও তিনি মন্তব্য করেন, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা খুব খেটে এই চুক্তির খসড়া তৈরি করেছেন। ট্রাম্পের মতে, এর চেয়ে ভালো চুক্তি তৈরি করা আর সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য হামাসের উচিত এই চুক্তি মেনে নেওয়া।

ট্রাম্প বলেন, 'আমি আশা করব, মধ্যপ্রাচ্যের মঙ্গলের কথা মাথায় রেখে হামাস এই চুক্তিতে রাজি হবে। (হামাস) না মানলে কোনো ভালো ফল আসবে না—বরং আরও খারাপ হবে।'

উল্লেখ্য, আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার আগে হামাস এই চুক্তি মেনে নিক, এমনটাই চাইছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

এর আগেও ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তা বাস্তবে সম্ভব হয়নি। গাজায় ক্রমাগত আক্রমণ চালিয়ে গেছে ইসরায়েলের সেনা। তবে এবার যুদ্ধবিরতি চুক্তির বয়ান অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে