logo
প্রবাসের খবর

বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১১৭ জন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে বৈরুতের রাস এল নাবা এবং আল নুয়েইরি এলাকায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিমান হামলার পর বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করেছে আল–জাজিরার সত্য অনুসন্ধান সংস্থা।

ভিডিও দেখে মনে হয়েছে, অত্যন্ত জনবহুল আবাসিক এলাকায় এসব হামলা হয়েছে। দুটি আবাসিক ভবনে আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে তাঁদের আবাসিক ভবন থেকে বের হয়ে আঙিনায় জড়ো হন। জরুরি সেবা প্রদানকারী কর্মীরাও দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। এলাকাটি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির বাইরে। সেখানে নিয়মিতই ইসরায়েলি বাহিনীর হামলা হয়ে থাকে।

বৈরুত থেকে আল–জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, লেবাননের রাজধানীর প্রাণকেন্দ্রে এ হামলা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে লোকজন সেখানে আশ্রয় নিয়েছিলেন।

আগে থেকে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এসব হামলা চালানো হয়েছে। সেপ্টেম্বরের শেষ থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়ের বাইরে ইসরায়েলি বোমা হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাহিয়েতে প্রায় প্রতিদিনই বিমান হামলা হতে দেখা গেছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর বৈরুতের কোলাতে এবং ৩ অক্টোবর বাচৌরাতেও হামলা চালিয়েছিল ইসরায়েল।

এ ঘটনায় ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে তারা। সুনির্দিষ্ট করে কিছু ভবনের কথাও উল্লেখ করেছে তারা। এর আগে দিনের শুরুতে লেবাননের বেসামরিক মানুষদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় তাঁদের বাড়িতে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, আপার গালিলি এলাকায় বিস্ফোরণের সময় বোমা থেকে বের হওয়া ছোট টুকরার আঘাতে দুই ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে