logo
প্রবাসের খবর

ইসরায়েলে একাধিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুন ২০২৫
Copied!
ইসরায়েলে একাধিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের আশদুদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমবারের মতো 'খাইবার' নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, 'দখলদার ইহুদিবাদী সরকারের অব্যাহত আগ্রাসনের' জবাবে এই হামলা চালানো হয়েছে। অভিযানে স্মার্ট ড্রোনের পাশাপাশি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, 'এই অভিযানে প্রথমবারের মতো খাইবার মাল্টিপল-ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি আরও নিখুঁত, ধ্বংসাত্মক এবং কার্যকরভাবে আঘাত হানার জন্য চমৎকার কৌশল ব্যবহার করে।'

ইরনা জানিয়েছে, এই সমন্বিত হামলায় 'দখলকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণ এবং ইহুদিবাদী সরকারের কেন্দ্রস্থল পর্যন্ত' বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলজুড়ে সাইরেন ও ক্ষয়ক্ষতি

সোমবার সকালে ইরানের এই হামলার জেরে ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন বেজে ওঠে। লেবানন ও গাজা সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৪০ মিনিটের মধ্যে ইরান থেকে চার দফায় ৬ বা ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে একটি 'কৌশলগত অবকাঠামোর' কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ওই অঞ্চলের বেশ কয়েকটি শহরে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর প্রায় এক ঘণ্টা পর উত্তর ইসরায়েলে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা আকাশে প্রতিহত করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে