logo
প্রবাসের খবর

ইরানের ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জুন ২০২৫
Copied!
ইরানের ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা ইসরায়েলের
ইরানের আরাক শহরে পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লি। ২০০৬ সালে তোলা। ছবি: রয়টার্স

ইরানের আরাক শহরে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।

২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিতে আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে রাজি হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্বেগ দূর করার চেষ্টা করা হয় বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান বরাবরই জানিয়ে এসেছে, তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করছিল যুক্তরাজ্য সরকার। এপি জানিয়েছে, নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনাকে লক্ষ্য ঠিক করা হয়েছে।

২০১৫ সালে সই হওয়া পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনার এক পর্যায়ে ইরান পশ্চিমা দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও রাজি হয়। এপি আরও জানিয়েছে, চুক্তির আওতায় ইরানের কাছে থেকে যুক্তরাষ্ট্র প্রায় ৩২ টন ভারী পানি কিনেছিল। এ জন্য যুক্তরাষ্ট্রের গুণতে হয়েছিল ৮০ লাখ ডলারের বেশি। খবর আল–জাজিরার।

এদিকে বিবিসি জানিয়েছে, আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই চুল্লিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে। এসব প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬