logo
প্রবাসের খবর

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের নেটওয়ার্কিং ডিনার

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৪ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের নেটওয়ার্কিং ডিনার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশিদের ব্যবসায়ীদের সম্মানে নেটওয়ার্কিং ডিনারের অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই জমকালো ডিনারে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডলটোন হাউস ডার্লিং আইল্যান্ডে শুরু হয় নেটওয়ার্কিং ডিনার। আয়োজনে ছিল ভিজ্যুয়াল রিক্যাপ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’।

Business Networking Dinner 2

অনুষ্ঠানে অতিথিদের আনুষ্ঠানিক স্বাগত জানান অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল।

ফোরামের প্রেসিডেন্ট আবদুল খান রতন তার বক্তব্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সকল সদস্য, উপদেষ্টা ডা. আইয়াজ চৌধুরী ও সাবেক কাউন্সিলর মোহাম্মেদ জামান টিটুকে আন্তরিক ধন্যবাদ জানান।

Business Networking Dinner 3

আরও বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী পেনি শার্প এমএলসি, মন্ত্রী আনুলাক চানথেভং, শ্যাডো মিনিস্টার মার্ক কোরি এমপি, ফেডারেল মেম্বার ডা. মাইক ফ্রিলান্ডার এমপি, মার্ক স্পিকম্যান এসসি এমপি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বাংলাদেশ বেন কারসন, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, ডা. আইয়াজ চৌধুরী, ডা. মনিরুল ইসলামসহ অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্যের রাজনীতিকেরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যাদের ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন কর্ণফুলি শিপ বিল্ডার্সের পরিচালক সামিউর ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের সিইও ড সবুর খান এবং বিজিএমইএ, এফবিসিসিআই, ডিকসিসিআই, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মিডিয়া পার্টনার বাংলাদেশের সময় টিভি।

Business Networking Dinner 5

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডিমি কোলোভস, রোমানা হক, নিলুফার ইয়াসমিন প্রমুখ শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন স্পিরিট অব দ্য আইল্যান্ডস ডান্স কোম্পানি ও আদ্রিতা আকাশ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫–এর এই নেটওয়ার্কিং ডিনার দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন আয়োজকেরা।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে