logo
প্রবাসের খবর

গাজায় পৃথক হামলায় আল-জাজিরার একজনসহ ২ সাংবাদিক নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মার্চ ২০২৫
Copied!
গাজায় পৃথক হামলায় আল-জাজিরার একজনসহ ২ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার নিহত সাংবাদিক হোসাম শাবাত। ছবি: এক্স থেকে নেওয়া

গাজা ভূখন্ডে পৃথক ইসরায়েলি হামলায় ২ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। তাদের একজন আল-জাজিরার সাংবাদিক। তাঁর নাম হোসাম শাবাত। বয়স ২৩ বছর। তিনি আল-জাজিরা মুবাশ্বেরে কর্মরত ছিলেন। গতকাল সোমবার (২৪ মার্চ) গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানায়, বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম শাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম শাবাত আহত হয়েছিলেন। তারপরও গাজায় সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি।

তারেক বলেন, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী।

সোমবার দিনের শুরুতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মানসুর নামের আরেক সাংবাদিক নিহত হন। তিনি ‘প্যালেস্টাইন টুডে’ নামের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।

আল-জাজিরার তারেক আবু আজ্জুম বলেন, মোহাম্মদ মানসুর নিজ বাড়িতে হামলার শিকার হন। ওই সময় তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। এ হামলা নিয়েও আগে থেকে সতর্ক করা হয়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজা ভূখন্ডে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে সেখানে এই ২ জন নিয়ে মোট ২০৮ জন সংবাদকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের (জিএমও) তথ্য এটা।

জিএমও গতকাল এক বিবৃতিতে ‘ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো, হত্যা ও গুপ্তহত্যার ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি তীব্র নিন্দা’ জানানো হয়েছে। সেই সঙ্গে সংবাদমাধ্যম–সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে গাজায় ‘ফিলিস্তিনি সাংবাদিক ও সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন পদ্ধতিগত অপরাধের’ সমালোচনা করার আহ্বান জানানো হয়েছে।

এমন জঘন্য অপরাধ সংঘটনের পেছনে ইসরায়েলের পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং গণহত্যায় অংশ নেওয়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোকে দায়ী করেছে জিএমও।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৮ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে