logo
প্রবাসের খবর

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা দুটি বাড়ির বাগানে পড়েছে।

শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি পুলিশ।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।

এদিকে আজ রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কাৎজ এক্স পোস্টে বলেন, ‘এ ঘটনা সব সীমারেখা (রেডলাইন) অতিক্রম করে গেছে।’ ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক এক্স পোস্টে তিনি জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়। তখনো নেতানিয়াহু বা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলার দায় স্বীকার করেছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬