logo
প্রবাসের খবর

তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করল সৌদি

পবিত্র রমজান মাসে তারাবির নামাজ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। গতকাল বুধবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি সরকার মসজিদে ক্যামেরার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তারাবির নামাজের কোনো দৃশ্য টেলিভিশন বা অনলাইন মাধ্যমে সম্প্রচার করা যাবে না।

কর্তৃপক্ষ জানায়, মসজিদের পবিত্রতা ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মতে, নামাজের সময় সরাসরি সম্প্রচারের কারণে মুসল্লিদের মনোযোগ বিঘ্নিত হতে পারে এবং ইমামদের জন্য নামাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া, মসজিদে ইফতার আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেয়নি সৌদি সরকার।

সৌদি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইফতার আয়োজন করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও দেখুন

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

৩ দিন আগে

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।

৩ দিন আগে

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।

৫ দিন আগে