logo
প্রবাসের খবর

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গালা নাইট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৭ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গালা নাইট

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘বাকৃবি অ্যালামনাই গালা নাইট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির রকডেলের অভিজাত রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনে সন্ধ্যাজুড়ে ছিল প্রাণের মিলন, হাসি-আনন্দ, স্মৃতিচারণ আর একতার আবেশে ভরপুর অ্যালামনাইদের উচ্ছ্বাস। আরও ছিল আলোকচিত্র বুথ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া পুরস্কার বিতরণ, নৈশভোজ।

Agricultural University Alumni 2

এ ছাড়া, বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয় ম্যাগাজিন ‘প্রবাসে বাউ (BAU) স্পন্দন’। প্রকাশিত ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ছিলেন ড. নিউটন মুহুরী দেবু, সহযোগী সম্পাদক ড. লতিফ সিদ্দিকী লিটন ও জিয়াউল হক বাবলু।

ধর্মীয় বাণী পাঠ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগঠনের সভাপতি আবদুল ওয়ারেস বাবুল তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল অ্যালামনাই, অতিথি, আয়োজক ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Agricultural University Alumni 4

সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সেলিম সংগঠনের লক্ষ্য, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় কার্যকরী পরিষদের সদস্যদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাবেক সভাপতি ড. আনোয়ারুল বকসী বিশেষ শুভেচ্ছা বক্তব্য দেন।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক কবির চৌধুরী রুবেল এবং সহ-ক্রীড়া সম্পাদক রুমানা ইয়াছমিন।

নবীন ও প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। এই পর্ব উপস্থাপনা করেন দিনা ও সোহাগ, যাদের প্রাণবন্ত সঞ্চালনা দর্শকদের মুগ্ধ করে।

Agricultural University Alumni 3

র‍্যাফেল ড্র পরিচালনা করেন যুগ্মসচিব সত‍্যজিৎ সাহা আবীর, যেখানে বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয় অ্যালামনাই শামীম হাসানের একটি শিল্পকর্ম (পেইন্টিং)।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক মেহেরুন সুলতানা সাথী, সহযোগিতায় ছিলেন কার্যকরী সদস্য ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।

গালা নাইটের মধ্যমনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দুই বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ ওয়াজুদ্দিন ও অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

এক উচ্ছ্বসিত সন্ধ্যার শেষে অংশগ্রহণকারীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক অভিন্ন অনুভব। সিডনির এই গালা নাইট যেন ব্রহ্মপুত্রপাড়ের সেই পুরোনো ক্যাম্পাসের আবহ ফিরিয়ে এনেছিল।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে