logo
প্রবাসের খবর

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, পর্যালোচনা করছে হামাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ এপ্রিল ২০২৫
Copied!
নতুন যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, পর্যালোচনা করছে হামাস
এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখন্ড। ফাইল ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দ্রুতই এ প্রস্তাবের বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। তবে হামাসকে নিরস্ত্রীকরণে ইসরায়েলি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হলে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানায় হামাস।

এদিকে গতকাল সোমবারও (১৪ এপ্রিল) বেত লাহিয়া, আল-মাওয়াসিসহ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অন্যদিকে, ইসরায়েলের কাছে সামরিক যানে ১৮ কোটি ডলারের ব্যবহৃত ইঞ্জিন বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। মাঝে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ১৮ মার্চ চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল আবারও আক্রমণ শুরু করে।

২০২৩ সালে হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে প্রায় ৫১ হাজারের বেশি মানুষের। আহতের সংখ্যা এক লাখ ১৫ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬