logo
প্রবাসের খবর

ইসরায়েলের ৭০ সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ অক্টোবর ২০২৪
Copied!
ইসরায়েলের ৭০ সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর
বৈরুতের দক্ষিণের শহরতলিতে রাতে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর ৭০ জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) বুধবার (২৩ অক্টোবর) এ দাবি করে।

তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি।

এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী, সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে।

এদিকে ইসরায়েল বলেছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। সেপ্টেম্বরে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

হিজবুল্লাহর ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। বিপরীতে হিজবুল্লাহও একের পর এক শক্ত জবাব দিচ্ছে। সবশেষ ইসরায়েলের তেল আবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে