logo
প্রবাসের খবর

ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, ১৪ জন আহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ ডিসেম্বর ২০২৪
Copied!
ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, ১৪ জন আহত
ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, ভাঙা কাচের আঘাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তবে কারওর আঘাতই গুরুতর নয়।

এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা বলেছিল, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, হামলার স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ৯জন নিহত হয়েছে বলে দাবি করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। একইসঙ্গে তারা ওই হামলার জবাব দেওয়ারও হুমকি দেয়।

এর একদিন পরই ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হলো। তবে হুতি এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে