logo
প্রবাসের খবর

ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠনের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জুন ২০২৫
Copied!
ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠনের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ‘জুয়িশ ভয়েস ফর পিস’ (জেভিপি) ইসরায়েলকে ইরান আক্রমণ ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে। গ্রুপটি সতর্ক করে বলেছে, এই আক্রমণ একটি ‘পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের’ হুমকি তৈরি করছে।

থবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে জেভিপি বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিকভাবে সমর্থিত দশকের পর দশক ধরে দায়মুক্তি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে শর্তহীন সামরিক তহবিল আমাদের আজ এই পর্যায়ে এনেছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে কমপক্ষে ৩ দশমিক ৮ বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র আরও বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা পাঠিয়েছে।

গ্রুপটি আরও যোগ করেছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেও, ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের তহবিল এবং সমর্থনে ফিলিস্তিনিদের ওপর তাদের নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে।

জেভিপি জোর দিয়ে বলেছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং আঞ্চলিক যুদ্ধ উসকে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখনই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে