logo
প্রবাসের খবর

দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতেছেন বাংলাদেশি রাশেদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতেছেন বাংলাদেশি রাশেদ
মোহাম্মদ রাশেদ। ছবি: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতে ১৯ বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন ৪৯ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রাশেদ। ৪ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এক ভিডিও থেকে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর থেকে লটারির টিকিট কিনতে থাকেন তিনি। সেই লটারিতে এবার ভাগ্য খুলেছে তার। মোহাম্মদ রাশেদ বিগ টিকিটে জিতেছেন ১ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ ১৪ হাজার টাকা)।

খবর গালফ নিউজের।

রাশেদ বলেন, ‘আমি আর আমার বন্ধুরা ভিডিওগুলো দেখতাম। এরপর আমরা নিজেদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিই।’

সেই থেকে ১০ বন্ধু মিলে প্রতি মাসে টাকা জমিয়ে একটি করে টিকিট কেনা শুরু করেন রাশেদেরা। অবশেষে তার ভাগ্য সুপ্রসন্ন হয়। আবুধাবি বিগ টিকিটের ২৭৮ সিরিজের ড্রতে ১ লাখ দিরহাম জিতে নেন তিনি।

রাশেদকে ফোন করে জানানো হয়, ১ লাখ দিরহাম জিতেছেন তিনি। তিনি ৬ জন ভাগ্যবান বিজয়ীর মধ্যে একজন, যারা মোট ৬ লাখ দিরহামের সান্ত্বনা পুরস্কার জিতেছেন।

রাশেদ বলেন, ‘যখন আমি বিজয়ী হওয়ার ফোনকল পেলাম, তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি সব সময় বিশ্বাস করতাম, একদিন আমার সুযোগ আসবেই।’

এই পুরস্কারের অর্থ তাঁর ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানান রাশেদ। তিনি আরও বলেন, ‘আমার ভাগের টাকা দিয়ে কী করব, তা এখনো ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬