logo
প্রবাসের খবর

আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাস!

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাস!
ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ঘন কুয়াশার প্রভাব পড়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। চালকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে বলা হয়, কিছু এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভিজিবিলিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

আল আইন–আবুধাবি রোড,শেখ মাকতুম বিন রশিদ রোড, আবুধাবি–দুবাই হাইওয়ে, আবুধাবির আল খাতিম, আরজান ও আল তাওয়িলার আশপাশের এলাকাসহ গুরুত্বপূর্ণ রুটগুলোতে ঘন কুয়াশা রয়েছে। এ ছাড়া আল আইনের সোয়েহান, জেবেল আলী, আল মিনহাদ এবং দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরেও ভিজিবিলিটি হ্রাস পাচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এনসিএম সব গাড়িচালককে সতর্ক থাকার এবং সেই অনুযায়ী গাড়ি চালানোর গতি সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে এসব কুয়াশাপ্রবণ অঞ্চলে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পূর্ব ও উত্তরের কিছু এলাকা মেঘলা থাকবে। তাপমাত্রা মাঝারি থাকবে। অভ্যন্তরীণ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩৩, উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জের তাপমাত্রা ২৬ থেকে ৩০ এবং পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে।

রাতের বেলা এবং বুধবার সকাল পর্যন্ত আর্দ্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তরাঞ্চলে। বাতাস হালকা থেকে মাঝারি থাকবে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ৩৫ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরব উপসাগর ও ওমান সাগর উভয় স্থানেই হালকা ঢেউসহ সমুদ্রের পরিস্থিতি মৃদু থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে