নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
আজ রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানটি সিডনির মিন্টো এলাকায় এএমডব্লিউসি প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলনমেলায়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—মোক্তার হোসেন এই বিক্রয়লব্ধ সমগ্র অর্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফান্ডে দান করেন।
কমিউনিটির অনেকে তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের সেবামূলক উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।’
আয়োজকেরা জানান, এই ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহ পায়, তেমনি কমিউনিটির সদস্যরাও একে অপরের সঙ্গে সংযোগ ও সহযোগিতায় যুক্ত হন।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।