logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৬ নভেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

অস্ট্রেলিয়ার ইতিহাসে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন করা হয়েছে স্ট্রিট লাইব্রেরি। যা বই, ভালোবাসা ও কমিউনিটি ঐক্যের প্রতীক হিসেবে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি। এটি শুধু এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সাফল্য নয়, বরং গোটা অস্ট্রেলিয়ার জন্য এক গর্বের মুহূর্ত —কারণ এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যের অফিসে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Street Library 2

উদ্বোধনী অনুষ্ঠানে নাথান হ্যাগার্টি এমপি বলেন, এটি আমাদের নির্বাচনী এলাকার মানুষের জন্য এক উন্মুক্ত সুযোগ। এখানে যেকেউ এসে একটি বই নিতে পারেন এবং যার হাতে বাড়তি বই আছে, তিনি রেখে যেতে পারেন। আসুন, আমাদের অফিসে আসুন, এই সুন্দর উদ্যোগের সুফল ভোগ করুন।

তিনি আরও বলেন, এটি কেবল একটি বইয়ের বাক্স নয়, এটি জ্ঞান, উদারতা ও কমিউনিটির সংযোগের প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডসের স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমপি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন। এই সম্মাননা মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল।

Street Library 3

অনুষ্ঠানটি পরিচালনা করেন এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিস সোনালি লুথরা, আল-ফয়সাল কলেজের অধ্যক্ষ, যাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা লাইব্রেরির সৃজনশীল নকশা ও চিত্রায়ন সম্পন্ন করে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফিল ওয়াট (ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডস), মোয়ানা ও ডায়ানা (হ্যান্ডস অন হার্টস) এবং কমিউনিটির বিশিষ্ট সদস্য মো. শফিকুল আলম, কাইসার আহমেদ, তামান্না রহমান, জুঁই সেন পাল, হিমেল মাহমুদ অর্ণব ও মিজানুর রহমান।

Street Library 4

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি কামাল পাশা বলেন, আমরা করোনা মহামারির সময় শুরু করেছিলাম বই বিনিময়ের এই মানবিক যাত্রা। পাঁচ বছর পর আজ এই উদ্যোগ অস্ট্রেলিয়ান স্টেট পার্লামেন্টের স্থানীয় কার্যলয়ে পৌঁছে গেছে—এটা শুধু আমাদের নয়, সমগ্র কমিউনিটির অর্জন। বই, ভালোবাসা ও ঐক্যের এই আন্দোলন এখানেই শেষ নয়, এটি অগ্রযাত্রার নতুন অধ্যায়।

Street Library 5

এই অনন্য উদ্যোগ শুধু পাঠাভ্যাস বাড়াবে না, বরং সমাজে একতা, উদারতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগিয়ে তুলবে। এটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের এক সুন্দর প্রতিফলন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে