বিডিজেন ডেস্ক

পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।
কুয়েতের আওকাফ এবং ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, রমজানের শেষ ১০ দিনে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খতিবদের প্রয়োজনীয়তা বেড়ে যায়। এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েত সরকারের ছুটির নতুন নির্দেশনায় আরও বলা হয়, ১ থেকে ১৯ রমজান পর্যন্ত মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খতিবরা সর্বোচ্চ চার দিনের বেশি ছুটি নিতে পারবেন না। তবে এ সময় তাদের বদলি কাউকে রাখতে হবে।
এছাড়াও কুয়েত সরকার রমজানজুড়ে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সাপ্তাহিক ছুটির দিন স্থগিত করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।
বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।