বিডিজেন ডেস্ক

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের জয় ঘোষণা করেছেন। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট তিনি এখনো পাননি। তবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
জয়ের দ্বারপ্রান্তে থাকা ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময়ে মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিংমেট জে ডি ভান্স।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেন তিনি।
ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন এবং তাঁকে ফার্স্টলেডি বলে ডাকেন।
তিনি মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন। বলেন, বইটি ‘আমেরিকার সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। তিনি (মেলানিয়া) দারুণ কাজ করেছেন। তিনি জনগণকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেন।’
ট্রাম্প নিজের সন্তানদের অভূতপূর্ব বলে উল্লেখ করেন তাদের ধন্যবাদ জানান। তিনি প্রত্যেক সন্তানের নাম ধরে ডাকেন। তাঁরা মঞ্চে এসে দাঁড়ান।
এরপর ট্রাম্প তাঁর রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান এবং বলেন, তিনি (ভান্স) যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।
সূত্র: বিবিসি

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।