logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলি হামলায় ২ হিজবুল্লাহ কমান্ডারসহ ১৬ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলি হামলায় ২ হিজবুল্লাহ কমান্ডারসহ ১৬ জন নিহত
এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের স্থলভাগে ঢুকে সরাসরি হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত হয়েছেন। দুই কমান্ডারের একজন আহমেদ মুস্তাফা আলহাজ আলী। আরেকজন মুহাম্মাদ আলী হামদান।

ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহমেদ মুস্তাফা আলহাজ আলী উত্তর ইসরায়েলের খায়রাত শমোনা শহরে হাজারো রকেট ও ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ট্যাংক নিক্ষেপের জন্য দায়ী ছিলেন। আর মুহাম্মাদ আলী হামদান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়েছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্য সামরিক অবকাঠামোতেও হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়েছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্য সামরিক অবকাঠামোতেও হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে লেবাননে বুধবার রাতেও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী।

ওয়ারদানিয়েহ শহরে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বালবেক অঞ্চলে নিহত হয়েছেন চারজন।

এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলার পরিসর বাড়িয়েছে। মঙ্গলবার লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হামলা শুরু করেছে তারা। তবে সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু এলাকায় হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করে সেনারা।

হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার তিন দিন পর ৩০ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করে। বিমান হামলার পাশাপাশি এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সম্মুখ লড়াই চলছে।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে