logo
প্রবাসের খবর

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় রকেট হামলা হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ অক্টোবর ২০২৪
Copied!
ইসরায়েলের বন্দরনগরী হাইফায় রকেট হামলা হিজবুল্লাহর
হাইফার আকাশে হিজবুল্লাহর রকেট। ছবি: এক্স থেকে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী হাইফাতে রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর রকেট।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার (৬ অক্টোবর) হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর থেকে এ তথ্য জানা গেছে।

তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে রোববার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুতাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলেও ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তাঁর দেশ।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইয়োভ গ্যালান্টের বৈঠক করার কথা রয়েছে। এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা হচ্ছে।

ইয়োভ গ্যালান্ট আরও বলেন, কাছে ও দূরের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইসরায়েল। আর এটা আমরা আগেই প্রমাণ করেছি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায়, তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬