logo
প্রবাসের খবর

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৬০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৬০
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক দিনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় সোমবার হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের পশ্চিমাঞ্চলের আল-আলাক্ব এলাকার বাসিন্দা।

সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬