logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মেয়রসহ নিহত ৫

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মেয়রসহ নিহত ৫
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে শহরজুড়ে বুধবার সকালে ইসরায়েল হামলা চালিয়েছে। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে বুধবার (১৬ অক্টোবর) বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলায় নাবাতিয়ের পৌর মেয়র আহমদ কাহিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরেও ৮টির বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন হয়েছে।

ওই সব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক ছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি।

এসব ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সূত্র: বিবিসি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬