logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৬ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রধান প্রধান সড়কে র‍্যালি করেছে প্রবাসীরা বাংলাদেশিরা।

৫ সেপ্টেম্বর শুক্রবার (স্থানীয় হিজরি তারিখ ১২ রবিউল আউয়াল) গাউসিয়া কমিটি বাংলাদেশের মালয়েশিয়া শাখা এই র‍্যালির আয়োজন করে।

স্থানীয় সময় সকাল ১০টায় পেট্রোনাস টুইন টাওয়ারের নিচ থেকে শুরু হয় র‍্যালি। শহরের প্রধান সড়ক ধরে বুকিত নানাস, মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামেক, কোতারায়া ও দাতারান মারদেকার পাশে দিয়ে র‍্যালিটি পৌঁছায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ 'মসজিদ নেগেরায়'।

9bcada7d-3433-4e18-b01b-f23acdaca40d

মসজিদ নেগারা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে তবারক বিতরণ করা হয়।

র‍্যালি চলাকালে পুরো পথজুড়ে মালয়েশিয়ার পুলিশ ও ট্রাফিকসহ প্রশাসনের বিভিন্ন বিভাগ সার্বিক সহযোগিতা করে।

018a7648-a8c1-4051-bbfc-32da57fcb1cd

র‍্যালি শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশের মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নঈম উদ্দিন মালয়েশিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

র‍্যালিতে আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ জাকারিয়া এবং ইব্রাহিম টিপু, গোলাম মোস্তফা, আতিক হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬