নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২১ সেপ্টেম্বর) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়াপ্রবাসী বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ। নার্গিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হালিমুসসান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। দুই প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে কামরুল মান্নান আকাশ বলেন, ‘আমাদের সংগঠনের আসল শক্তি হলো ঐক্য। রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ এখানে কোনো স্থান পায় না। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সক্রিয় অংশগ্রহণ ও নিষ্ঠার মাধ্যমেই এই সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব।’
তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন।

প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার জানান, সংবিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাধিক প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির ২১ পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—
সভাপতি কামরুল মান্নান আকাশ; সহসভাপতি ১ গোলাম মওলা;
সহসভাপতি ২ এম এ আহসানুল হাদি; সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ; সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী; কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ; সাংস্কৃতিক সম্পাদক সাকিনা আক্তার; প্রকাশনা সম্পাদক নুসরাত হুদা কান্তা; শিক্ষা ও গবেষণা সম্পাদক সেলিম মমতাজ; ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নার্গিস বানু ও ক্রীড়া সম্পাদক হায়াত মাহমুদ।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শেষে সভাপতি কামরুল মান্নান আকাশ বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের সাহস-উদ্দীপনার সমন্বয়ে আমাদের সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে।’

আলোচনা পর্ব শেষে সিডনির জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ মিথুন ও রুমানা হকের সংগীত পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান।
স্থানীয় সময় বিকেল ৫টায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম শেষ হয়।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।