logo
প্রবাসের খবর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেল জয়ী

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ অক্টোবর ২০২৫
Copied!
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেল জয়ী
নির্বাচনে সভাপতি পদে কমিউনিটির নেতা মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর ইসলাম নির্বাচিত হয়েছেন। ছবি: নাইম আবদুল্লাহ

প্রশান্ত মহাসাগরের পাড়ে বসবাসকারী অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) নিউ সাউখ ওয়েলস রাজ্যের সিডনিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কমিউনিটির নেতা মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরি পরিষদের অন্য পদগুলোতেও একই প্যানেল জয়লাভ করে।

Bangladesh Association of Australia 2

নির্বাচন কমিশনার ড. ওয়ালিউর ইসলামের নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাকে সহযোগিতা করেন সৈয়দ আকরামুল্লাহ সিএ, কামরুল ইসলাম সিএ এবং মঞ্জুশ্রী মজুমদার মিতা।

নির্বাচন কমিশনার ড. ওয়ালিউর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোনো সংগঠনের মূল বিষয় হলো তার গঠনতন্ত্র ও গণতন্ত্র চর্চা। আজকে গণতান্ত্রিকভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কার্যক্রম বন্ধ থাকা সংগঠনটির নতুনভাবে জয়যাত্রা শুরু হলো।

পরে তিনি নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Bangladesh Association of Australia 3

বিভিন্ন পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি খালেদা কায়সার, সহসভাপতি মো. মাহফুজুল হক চৌধুরী খসরু, মো. মোবারক হোসেন, মো. বেলাল হোসেন ঢালী ও মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু, সহ সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মো. মাকসুদুর রহমান চৌধুরী ও আফরিনা চৌধুরী, কোষাধ্যক্ষ ড. বি এন দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক জুই সেন পাল, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তিশা তাসমিন তানিয়া, সহকারী সাংস্কৃতিক সম্পাদক লিনটাস হুবার্ট পেরেইরা, তথ্য ও প্রকাশনা সম্পাদক পুরবী পারমিতা বোস, কল্যাণ ও গবেষণাবিষয়ক সম্পাদক কামাল পাশা, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউল কবির (জিওন), দপ্তর সম্পাদক মারুফ আহমেদ।

Bangladesh Association of Australia 4

কার্যকরি সদস্য পদে নির্বাচিতরা হলেন—মো. শফিকুল আলম, রুহুল আহমেদ সওদাগর, সাদাত হোসেন, শাহনাজ পারভীন আভা, মোহাম্মদ সাজ্জাদ সিদ্দিক, ফয়সাল আজাদ, মো: কামরুজ্জামান ও হোসনে আরা তালুকদার আইরিন।

নবনির্বাচিত সভাপতি মনিরুল হক জর্জ তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের আগামী দিনের কার্যক্রমের এক সংক্ষিপ্ত তালিকা তুলে ধরে তা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সমর্থন আশা করেন।

Bangladesh Association of Australia 5

উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে নব-নির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সভাপতি গামা আবদুল কাদির, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক ও ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী।

নির্বাচনের আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও গত সাধারণ সভার কার্যবিবরনী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব আলমগীর ইসলাম ও অর্থবিষয়ক সদস্য লিয়াকত আলী লিটন। সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে